Woods are lovely dark and deep And I have a promise to keep
পেলেকে বলা হয়, সর্বকালের শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড়। ব্রাজিল দলের হয়ে যে কৃতিত্বের সাক্ষর তিনি রেখেছেন বিশ্ব ফুটবলে তা এক কথায় অতুলনীয়। পেলে যখন ব্রাজিল দলে খেলতেন তখন ব্রাজিল দলে তারকা খেলোয়াড়ের অভাব ছিল না। কিন্তু পেলে তাঁর ফুটবল শৈলীর উৎকর্ষতায় সবাইকে ছাড়িয়ে গিয়ে দখল করে নিয়েছিলেন শ্রেষ্ঠ তারকার অভিধা। পেলের প্রতিভা বিচারে কথাটি মনে রাখা বাঞ্ছনীয়।
অন্যদিকে ম্যারাডোনা হলেন একটি ভয়াবহ ফুটবল ক্রেজ। আর্জেন্টিনা দলের হয়ে তিনি যে ফুটবল শৈলী বিশ্বকে দেখিয়ে ছিলেন অনেকের মতে তা ছিল এক ধরনের শিল্প। প্রখ্যাত লেখক সুনীল গাঙ্গুলী তাঁর কোন এক লেখায় বলেছিলেন, ম্যারাডোনার খেলা না দেখলে তাঁর জানাই হতো না যে ফুটবল একটা শিল্প হতে পারে।
সংবাদ মাধ্যমে প্রায়শই তর্কের ঝড় উঠে কে শ্রেষ্ঠ-পেলে নাকি ম্যারাডোনা? এ নিয়ে।
আমার যেটা মনে হয় পেলে ফুটবল জগতে শৃঙ্খলার প্রতীক আর ম্যারাডোনা উচ্ছৃঙ্খলতার।
পেলে সারা জীবনই শৃঙ্খলার আবর্তে নিজেকে জড়িয়ে রেখেছেন আর ম্যারাডোনার বিরুদ্ধে রয়েছে নেশা গ্রহণ সহ অসংখ্য অভিযোগ।
তারপরও প্রশ্ন থেকে যায় কে শ্রেষ্ঠ, পেলে না ম্যারাডোনা? আপনারা কি বলেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।