স্বতঃস্ফুর্ত টিপসগুলো সান্দ্রাকে বলিনি
ভালোবাসা চলে গেছে মূর্যালে মূ্র্যালে।
বিনয়ের ভাষাগুলো বিবর্তিত-রূঢ়তার জয় আজ আকাশে বাতাসে।
মোর্তসার্টের সিম্ফনি কাঁপে ব্যান্ডের বিকট ধ্বনিতে
কী এক অজানা ভয় তাড়া করে আমাকে চারিভিতে
আমি তবু এইসব সান্দ্রাকে বলিনি।
সান্দ্রা খুব নম্রতায় ফুল ভালোবাসে
রাজহাঁস তাড়া করে খিলখিল ঘাসে নুয়ে পড়ে
নাটাইয়ের সুতো ধরে ছাদে ছাদে ঘুড়ি ভালোবাসে
কখনো কখনো সান্দ্রা খুব আলতো লজ্জা ভালোবাসে।
আতঙ্কের হিমাঙ্কের কথা তাই আমি সান্দ্রাকে বলিনি।
অনেকেই নেকড়ে হতে চায়- তবে হোক
কেউ কেউ তবু দেবে স্নিগ্ধ আত্মাহূতি
রাজহাঁস তাড়া করে ঠিক যেন রাজহাঁস হবে।
খুঁজে নেবে দিনকাল `বিবস্ত্র সবুজ হ্রদে, পাখির পালক।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।