try i write a poem, But I can no do, Because you can
সরকার শিগগিরই ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) উন্মুক্ত করে দেবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। টেলিযোগাযোগ দিবস উপলক্ষে রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আজ রোববার এ তথ্য জানান।
রাজিউদ্দিন আহমেদ বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দ্রুতগতিসম্পন্ন অপটিক্যাল ফাইবার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া কয়েক বছরের মধ্যে মহাশূন্যে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপনের মাধ্যমে বাংলাদেশকে তথ্যপ্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে সরকারের। তিনি জানান, টেলিযোগাযোগ শিল্প সংস্থার মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ল্যাপটপ, মোবাইল, টেলিফোন সেট ইত্যাদি তৈরি ও সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগসচিব সুশীল কান্তি বোস, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক খবিরুজ্জামান, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রমুখ।
লিঙ্ক দেখুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।