আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী



জা মায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী গতকাল পাবনার বেড়া উপজেলার বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় বক্তৃতাকালে তিনি বলেন, আল্লাহর বিধান সমাজের সর্বক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমে সুখী-সমৃদ্ধ এবং সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব। তিনি বলেন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করলে বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের সময় আর বিদেশীদের কাছে হাত পাততে হবে না। এ সময় তিনি যমুনা পাড়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গতদের সাথে কথা বলেন। মাওলানা নিজামী পাচাকোলা বাজার, চরনাকদা, আকবাকশো ও নেওলাই গোরস্থান ঘাটে ৪ শতাধিক বন্যার্তের মাঝে অনুদানের অর্থ বিতরণ করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য এ কে এম রফিকুন্নবী, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুর রহিম, বেড়া জামায়াতের আমীর আবু দাউদ, ডা. আব্দুল বাছেদ, অ্যাডভোকেট আব্দুল আউয়াল প্রমুখ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.