আমাদের কথা খুঁজে নিন

   

আপন লাগা ভোর



আমার খুব আপন লাগে ভোর জেগে উঠি মনে নিয়ে তোমার দেয়া জোর জীবন আমার নেয় যে নতুন মোড় আমার খুব আপন লাগে ভোর। স্নিগ্ধ সকাল নিরিবিলি পাখীর যত কলকাকলি আমায় মাতায় সুখে ভাসায় শরীরে মাখায় স্বপ্নসুখের ঘোর আমার খুব আপন লাগে ভোর। রাত কাটে মোর সুখে সুখে যখন থাকি তোমার পাশে দোয়া করি ভোরে উঠে মন ভরে যায় স্বর্গীয় আবেশে। দিনের শুরু ভোরের বেলা কাজগুলো সব হোক না খেলা হাসি মুখে করবো সুখে জড়াও আমায় ভালবাসার ডোর আমার খুব আপন লাগে ভোর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।