আমাদের কথা খুঁজে নিন

   

বাসযাত্রায় এক ভদ্রলোকের ভদ্রকথার কবলে পড়ে।

একজন খুব সাধারণ মানুষের পবিত্র থাকাই সবচেয়ে বড় শক্তি

গতকাল আমার অফিসের এক কর্মচারীকে এক ভদ্রলোক (সম্ভবত গাড়ির হেলপার) অফিসে নিয়ে আসে অজ্ঞান অবস্থায়। তখন রাত ৮.৩০ বাজে। আমাদের অফিসের এই কর্মচারী খুব ভাল মানুষ। মাকেটিং এর কাজ করে। গত কাল মিরপুর থেকে অফিসে আসার পথে প্রতিদিনের মত বাসেই যাত্রাকরে।

গতকাল ছিল বেশ গরম। কান্ত শরীর নিয়ে ফিরে আসা। তার পাশেই বসা ছিল ভদ্রপোষাক গায়ে তার মনে হচ্ছিল খুব ভদ্রলোক। সেই বাসেই এক হকার বাসে ডাব নিয়ে আসল। তার পাশের ভদ্রলোক একটি ডাব ক্রয় করল এবং তাকেই উদ্দের্শ করে বল্ল ভাই ডাব খান এই গরমে ডাবের পানি খুব উপকারী ডাব খান।

সে বল্ল না আমি ডাব খান না। তখন ডাবের যত উপকারী গুণ আসে বলতে শুরু করল। ভদ্র লোকের কথা শুনে একটা ডাব নিল। ডাব তার সামনে কেটে দিল। তার দু'জনেই ডাব পান করল।

ডাব পান করার একটুপরেই সে অজ্ঞান আর কিছুই বলতে পারেনি। তাকে এক বাসের হেলপার তাকে জিরানির এখান থেকে পড়ে থাকা অবস্থায় তার অফিসের আইডি থেকে অফিসের নম্বরে ফোন করে ঠিকান নিয়ে অফিসে নিয়ে আসে। অফিসের গাড়ীতে করে হাসপাতালে ভর্তি করে। কি অবমানবিক চিকংসা পশ্রাবের যায়গা দিয়ে নল ডুকিয়ে সব ক্ষতিকর জিনিস বের করে। মৃত্যুর সাথে লড়ার করে এখন একটু একটু করে ভাল হয়ে উঠছে।

বাসের হেলপার যদি সাহায্য না করত তাহলে তাকে বাচাঁনো যেত না। জীবিকার জন্য মানুষ আরেটি জীবনকে হত্যা করে। এটা কোন কি অদ্ভূত জীবিকা। স্রষ্টার উপর মানুষের আস্তা হারিয়ে নাস্তিকতায় পরিণত হচ্ছে মানুষ। স্রষ্টা এত সুন্দর করে সাজিয়ে সমস্ত দুনিয়াকে সৃষ্টি করছে শুধু মানুষের জন্য।

আর মানুষ ডারউনের কথাই সত্যে পরিণত করছে কিছু মানুষ " শুধু জীবিকার জন্য প্রত্যেকটি প্রাণী সংগ্রাম করে বেঁচে আছে"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.