আমাদের কথা খুঁজে নিন

   

কামাতুর কবিতাগুলো



কামাতুর কবিতাগুলো আজম মাহমুদ আমি যখন প্রেমের কোন কাব্য লিখি- আমি আমার সম্মুখে দেবী আফ্রোদিতেকে রাখি, আমি আমার দেবীকে তুষ্ট করার লক্ষ্যে লিখি অবিরাম প্রেমের পদাবলী। দেবীর মনে প্রেম থাকে, আমার মনে কাম দেবী তাঁর বর ফিরিয়ে নেন- কেননা একজন কামগ্রস্থ কবিকে তিনি সেরকম ভালোবাসেন না। ফলে আমার অপবর প্রাপ্ত কবিতাগুলো প্রেমময় হতে হতে- কামময় হয়ে উঠে। পারিনা শেষমেশ প্রেম কবি হতে, কামাতুর কবিতাগুলো নিশ্চিতভাবে কুড়িয়ে পায় সরব দূর্নাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.