আশালতায় ফুল ধরেছে, সুবাসে সব দুখ চলে যায়
আমার মন জমিন আজ খালি খিল, হাওয়া যখন দুরন্ত হয়
আমার পাথার জোড়া, জল খিলখিল শস্য তখন শিলার বাড়ি খায় । ।
আমার আশালতায় খুব ছোট ফুল, ফুটলে পরাণ যায় ভরে যায়
আমার অপর বেলায় তুমি এসো, কাটবে সময় মালা গাঁথায় ।।
যাক কেটে যাক বেলা আমার তোমায় বিনে হায়- হতাশায়
নিজের জলে নিজে ডুবি, নিজকে ভরাই কানায় কানায়
নদ যদি হয় নদীর কানাই, তবে আমি রাধার ঘর জামাই
আমার রুপে তিনি আসেন, সখ যদি হয় জগৎ দেখার
ধারণে আদৃত তিনি, বাঁধনে বিধৃত, আমার ভেতরবাস সব অন্দ্ধকার । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।