প্রশ্ন গুলো সহজ আর উত্তর ও তো জানা.....
সুখ পাইনা মনে...
সুখ পাইনা খুঁজে বাজারে...
সুখ কি খোঁজার জিনিস? পাবার জিনিস?
সেতো জমানোর বস্তু বোধকরি..একটু একটু করে জমাবার..কাঁচের বয়ামে ভরে একটু করে মাঝে সাঝে আংগুলে চেখে দেখবার...চোখের স্বাদ নেবার...রোজকার তরল দুধের মত জীবন ..তার মাঝ হতে সরটুকু তুলে নেবার মত সুখ..একটু একটু করে গৃহিনী জমান মনে । কৌটো খুলে দেখেন কতটা হল। ..মনে চোখে। ..দামী বস্তু..যখন তখন ভোগ্য নয়। সুখ যখন তখন ভোগ্য নয়।
অলস সকালে আয়েসী এক কাপ ধোঁয়া ওঠা চা..কপালে সোনালী রোদ নিয়ে..তার মধ্য হতে একটু সুখ জমিয়ে রাখি..গভীর রাতে খুঁজে পাওয়া প্রিয় পুরোনো ছবি..সুখটুকু জমিয়ে রাখি। প্রিয় লেখকের আবেগী লেখায় নিজেকে খুঁজে ফেরা, খুঁজে পেয়ে সুখ!! জমিয়ে রাখি। মিষ্টি কোনো প্রেমের সিনেমা দেখে স্বপ্নীল মন..সুখটুকু জমিয়ে রাখি। মানুষ এখনো ভালোবাসে! এই বোধটুকুতেও কি ভালোলাগা!! জমিয়ে রাখি। বিশ্ববিদ্যালয় চত্বরে আগুনে বসন্ত...আবারো স্বপ্ন দেখে মন..সুখ টুকু জমিয়ে রাখি..।
সুখ টুকু জমিয়ে রাখো....
ঐটুকু সুখ টুকু জমিয়ে রাখো...কাছের বন্ধু পাশেই আছে? জমিয়ে রাখো হাসিটুকু। ভালোবাসার স্পর্শটুকু জমিয়ে রাখো...
এরপর আর সুখ নেই। বাজারে পাবেনা খুঁজে...সুখ টুকু যত্নে রেখো....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।