মেয়ে , কিছুই ভাল্লাগেনা,
কিছুই যেন ভাল্লাগেনা,
বুকের ভিতর স্থির হয়ে রয়
বিষন্ন এক নারীর ছবি।
মেয়ে , আমার ভাল্লাগেনা
কেন তুই সাতাঁর শিখেও নীরব রবি?
ভালো লাগার সব ঔরসে
ভিজিয়ে ডানা ,
বৃষ্টিধারার অকুল রসে,
একাই বসে আঁকিস ছবি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।