মাহবুব
আমার এক ভাইয়ের নাম না বলাই ভাল। তিনি আমার খুব কাছের মানুষ। আমি তার কাছের কিনা জানি না! এক দিন তিনি আমাকে বললেন তিনি এক মেয়ের প্রেমে পড়েছেন। ভয় নেই আঘাত পাননি। আমি উনাকে বললাম আমি মেয়েটিকে বলি আপনার ভালবাসার কথা।
কিন্তু তিনি বারবার আমাকে না করেন। আবার প্রতিদিন জিজ্ঞেস করেন আমি কি করলাম? কতদূর এগোলাম?
এমন এক যাতনায় আছি আমি। না পারি সইতে না পারি কইতে। ভাইয়ের মন মানে না। কিন্তু কাউকেই কিছু বলতেও দেন না।
এভাবে আমার শ্রদ্ধেয় ভাইয়ের ভালবাসা প্রতিনিয়ত বেড়েই চলেছে।
আমার দেখা কয়েকটা গভীর প্রেমের মাঝে তার প্রেম একটা। এত গভরি যে নিজেই হারিয়ে গেছে ভাই। সাতার জেনেও তিনি উঠতে পারছেন নাকি উঠার চেষ্টাই তার নেই তা বুঝতে পারছি না। আবশ্যই তিনি আশায় আছেন তার প্রেম তাকে টেনে তুলবে।
দেখা যাক কতদূর কি হয়। তবে হ্যা সবার কাছে একটাই কামনা আমার জন্য না হলেও চলবে ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। আমার ভাইটা যেন একটু ডাঙ্গায় উঠতে পারে। আর কিছুই চাই না।
আর একটা কথা ভাইয়ের জন্য দোয়া চেয়ে মহান হবার কোনো ইচ্ছা আমার নেই।
ভাইকে পছন্দ করি তাই দোয়া চাইলাম। আচ্ছা খোদাহাফেজ ইচ্ছে হলে দোয়া করবেন না হলে করবেন না। রোজা লাগছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।