সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।
রাজরানী টা সেজে তুমি থাকছো সুখে, থাকো
ভালোবাসার ভালো বাসা আগুন দিয়ে জেলে
চতুর্দোলায় চড়লে তুমি একলা আমায় ফেলে
চললে তুমি তাজমহলে ছয় বেহারার কাঁধে
কুটির বাসি, হৃদয় টাকে কেমন করে বাঁধে
রাগ রাগিনীর সুরে তোমার ভরবে বাসর ঘর
পাখ পাখালির কাঁদন গীতি থাকবে কুটির পর
তাজমহলের সুড়কি ভেঙ্গে দূর অতীতের স্মৃতি
পারবেনা আর পৌঁছে যেতে তোমার হৃদয় বীথি
কুটির মাঝে ভালোবাসার গড়তে তাজমহল
দুঃসাহসী হৃদয়টা আর থাকবে না অটল
রাজরানী টা সেজে তুমি থাকছো সুখে, থাকো
শুন্য হৃদয় শুন্য রবে, হাত বাড়াবে নাকো
তোমার দিকে, তোমার সুখের স্বর্গ গৃহ পানে।
শুন্য কুটির থাকবে ভরে না শুন্যতারই তানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।