আমাদের কথা খুঁজে নিন

   

চ্যারিটির দানে সন্ত্রাসীবৃত্তি



যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বহু চ্যারিটি সংস্থা আছে যারা অকাতরে নানা সংগঠনে অর্থ সাহায্য করে থাকে। তাদের দেয়া অর্থের যদৃচ্ছ অপব্যবহার করে এদেশের ইসলামী সংগঠনগুলো। এ সকল ভিক্ষালব্ধ টাকা এরা ব্যয় করে ইসলামী জঙ্গীবাদের প্রসারণে। এভাবে ইসলামী জঙ্গীবাদের বিস্তার ঘটলে অচিরেই পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠবে। তাই যাতে এ পৃথিবী দানবের পদচারণায় দলিত না হয়, তাই এক্ষুণি দেশে-বিদেশে ছড়িয়ে থাকা সকল চ্যারিটি সঙ্গঠনের উচিত তাদের সকল প্রকার অনুদান এ মূহুর্তে বন্ধ করে দেওয়া। এ সকল দানবের মেকী কান্নায় না ভুলা। সাথে সাথে গোয়েন্দা সংস্থাগুলোকেও অতিমাত্রায় সতর্ক হতে হবে যাতে করে ইসলামী জঙ্গীবাদ কিছুতেই মাথা চাড়া না দিতে পারে। এক্ষেত্রে কারো সমালোচনাকে পাত্তা না দিয়ে প্রতিটি মসজিদ-মাদ্রাসাতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতেই হবে, এর কোনই বিকল্প নেই। কারণ এ দেশের মাদ্রাসা শিক্ষা মানুষ তৈরী করে নাই, করেও না আর ভবিষ্যতেও করবে না। নানক সেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।