একটি স্মরন সভায় শ্রোতাগণের হৃদয় যা বলে, আমি কেন আপ্লুত হই হে, কোন অনুভূতির জানান ছাড়া। কবি, তোমার কাব্যের জন্য; যা জীবন সংগ্রামের কথা বলেছিল..
যদিও কবিতার তন্ত্রীতে আসাদের শার্ট এখনো মলিন হয়নি । লক্ষ প্রাণ আজো গায় 'স্বাধীনতা তুমি’র চেতনায়। মুক্তির হাত ধরে স্পন্দিত হয় ভাষার যৌবনখানি। একটি জীবনের প্রয়াণ হয়েছে বলে বাংলাভাষী অপুরণীয় ক্ষতির শোকে, স্মারকের বুকে দাগ দেয়।
একটি সফেদ পাঞ্জাবীর ভাসানীকে বাংলা খোঁজে প্রধানতম কবির দৃপ্ত বর্ণনে। পল্টনের ময়দান আর ঢাকা ভার্সিটির প্রত্যন্ত প্রাঙ্গণ ধরে অরের মিছিল বহে, কহে, "আমি প্রতিবাদী, আমি দ্রোহী। " আন্দোলিত শব্দমালা শহীদ মিনার ধরে দাঁড়ায়। মাটি ছুঁয়ে উচ্চারণ ভাসে-- এখানে সালাম-বরকত-জব্বার, এখানে নাম না জানা শহীদান। তাঁর মাঝে বসে থাকে তোমার অর্ন্তধান।
শোষন’র প্রতিবাদ ও সময়ের দাবীতে কলম সৈনিক, উপাধিটুকুন আপোষহীন এ শুধু প্রতিক্রিয়া, বাজে নিরন্তর..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।