আমাদের কথা খুঁজে নিন

   

সচিত্রে বিডিআর এর একটি অপারেশন: আমাদের ঘামে আমদানী করা জ্বালানী চলে যাচ্ছে পাশের দেশে। প্রশাসন নির্বিকার

সময়কে কাধে নিয়ে চলো বন্ধু
গত ২মে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামে বিডিআরের একটি অপারেশনের কয়েকটি ছবি। এটি একটি তেলের অবৈধ গোডাউন। এখান থেকে চোরাকারবারীরা তেল পাচার করে। আমদানী করা তেল চট্টগ্রাম পোর্ট থেকে ঢাকা যাওয়ার পথে মহাসড়কের পাশে এইসব গোডাওনে প্রতি ট্রাক থেকে ২/৩টি ড্রাম ড্রাইভাররা বিক্রি করে দেয়। মহাসড়ক থেকে এখানে সীমান্ত মাত্র ৫০০গজের ভিতর।

একশ্রেণীর চোরাকারবারী আমাদের কষ্টার্জিত ভ্যাটের টাকায় কেনা এসব মূল্যবান জ্বালানী পার্শ্ববর্তী দেশে পাচার করে দিচ্ছে নাম মাত্র দামে। সরকার যেখানে ভর্তূকি দিয়ে এসব জ্বালানী মধ্যপ্রাচ্য থেকে আমদানী করছে সেই সময় ভারতে এসব জ্বালানী তেলের দাম বেশি হওয়ায় চোরাকারবারীদের সহায়তায় এসব মূল্যবান জ্বালানী সেদেশে চলে যাচ্ছে। এই গোডাওনের মালিক জনৈক খোরশেদ আলম ও ম্যানেজার পলাতক রয়েছে। ফোনে আলমকে বিডিআর অপারেশন অফিসার মেজর নাইম জিজ্ঞেস করেন তোমরা যে এই সব করছো তোমাদের ডকুমেন্ট আছে কি না? সে খুব নির্ভয়ে মেজর নাইমের কাছে জানতে চায় আপনারা কি চৌদ্দগ্রাম থানা থেকে, নাকি ডিবি থেকে এসেছেন? স্থানীয় আইন শৃংখলা বাহিনী এসব অবৈধ অপকর্মে জড়িত রয়েছে। এই গোডাওনের অবস্থান মহাসড়ক থেকে মাত্র ২০গজের মধ্যে গোডাউনে রয়েছে বিপুল পরিমান পেট্রোল, বিটুমিন (পিচধুনা), কালো তেল, ডিজেল, পোড়া মবিল সহ বিভিন্ন প্রকার জ্বালীনী তেল।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।