আমাদের কথা খুঁজে নিন

   

আসুনতো বাংলায় প্যালিনড্রোম বানাই!


প্যালিনড্রোম আমার ভালো লাগে। প্যালিনড্রোমে একটি লাইন বা শব্দ কে আপনি ডান বা বাম যে দিক থেকেই পড়ুন না কেন সেটি একই থাকে।নয়ন, জলজ,কথক,মলম,নবীন-এই রকম তিন অক্ষরের প্যালিনড্রোম বাংলা ভাষায় আমরা প্রায়ই দেখি। এছাড়া কিছু বড় বাক্যও পাওয়া গেছে।পৃথিবীর সব ভাষাতেই প্যালিনড্রোম হয়।তবে ইংরেজীতে প্যালিনড্রোম ভালোই আছে। Civic Level Rotor Madam I’m Adam Sir I’m Iris Sums are not set as a test on Erasmus A man, a plan, a canal-Panama! Straw? No, too stupid a fad; I put soot on warts! Deliver deserts’, demanded Nemesis, emended, named, stressed, reviled; Stop Syrian! I start at rats in airy spots; Sex at noon taxes! আসুন দেখি বাংলাতে কি আছে- রমাকান্ত কামার কীর্তন মঞ্চ প’রে পঞ্চম নর্তকী। সে হায় হাসে! এবার আপনাদের পালা, বানাতে থাকুন প্যালিনড্রোম।বাংলা ভাষাও প্যালিনড্রোম সমৃদ্ধ হোক। আচ্ছা প্যালিনড্রোম শব্দটাকে বাংলায় কি বলে ডাকা যায় বলুনতো?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।