.... তবুও আমি স্বপ্ন দেখি ... (স্বপ্ন, বাস্তব এবং ব্লগের সর্বস্বত্ব ব্লগার কতৃক সংরক্ষিত)
প্রায় গত ২১ ঘন্টা আমি অনলাইনে বসা। ২০০৯ এর অস্কার নিয়ে দিয়েছিলাম আমার চোখে তিন পর্বের সম্ভাব্য বিজয়ীর তালিকা। সেরা এগারোটি ক্যাটাগরীর জন্য কাঁটাছেড়া করে বের করার চেষ্টা করেছিলাম কে কে জিততে পারে অস্কার। বছর ভর ছবিগুলো সরাসরি সিনেমায় গিয়ে দেখে কেমন যেন একটা ভালোবাসা জন্মে গিয়েছিল। সম্ভবত সে জন্যই কাল বিশ্ববিদ্যালয়ে ব্যাস্ত সময় কাটাতে হবে জেনেও ভোর পাঁচটার সময়ও এই ব্লগ লিখছি।
আমার অনুমান করা ১১টি ক্যাটাগরীর মধ্যে নয়টিই সঠিক হয়েছে। প্রচন্ড ভালো লাগছে স্লাম ডগের তুমুল বিজয়, একই সাথে কেট উইন্সলেটের সাফল্যের জন্য। একই সাথে খারাপও লাগছে মিকি রোর্ক (মাইকি, মাইক যে নামেই চেনেন না কেন) সেরা অভিনেতার পুরষ্কার না পাওয়াতে। শন পেন (বিজয়ী) পর্যন্ত বিষয়টাকে তার স্পিচে আনতে বাধ্য হয়েছে। যাইহোক, আর জেগে থাকার শক্তি আমার শরীরে অবশিষ্ট নেই।
আপাতত সেরা ক্যাটাগরীর বিজয়ীদের তালিকা দিয়ে বিদায় নিচ্ছি। কাল বিস্তারিত লিখবো। সবাইকে শুভেচ্ছা।
১. সেরা চলচিত্র - স্লাম ডগ মিলেনিয়ার
(আমার তালিকায়ও বিজয়ী)
২. সেরা পরিচালক - ড্যানি বয়েল (স্লামডগ মিলেনিয়ার)
(আমার তালিকায়ও বিজয়ী)
৩. সেরা অভিনেতা - শন পেন (মিল্ক)
(আমার তালিকায় ২য়)
৪. সেরা অভিনেত্রী - কেট উইন্সলেট (রিডার)
(আমার তালিকায়ও বিজয়ী)
৫. সেরা পর্শ্বঅভিনেতা - হিথ লেজার (ডার্ক নাইট)
(আমার তালিকায়ও বিজয়ী)
৬. সেরা পর্শ্বঅভিনেত্রী - পেলিনোপি ক্রুজ (ভিকি ক্রিস্টিনা বার্সিলোনা)
(আমার তালিকায়ও বিজয়ী)
৭. সেরা এ্যাডাপটেড স্ক্রিন প্লে - স্লামডগ মিলেনিয়ার
(আমার তালিকায়ও বিজয়ী)
৮. সেরা অরিজিনাল স্ক্রিন প্লে - মিল্ক
(আমার তালিকায় ২য়)
৯. সেরা এ্যানিমেটেড ফিল্ম - ওয়াল-ই
(আমার তালিকায়ও বিজয়ী)
১০. সেরা মিউজিক স্কোর - এ. আর. রহমান (স্লামডগ মিলেনিয়ার)
(আমার তালিকায়ও বিজয়ী)
১১. সেরা গান - জয় হো - এ. আর. রহমান ও গুলজার (স্লামডগ মিলেনিয়ার)
(আমার তালিকায়ও বিজয়ী)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।