আমার জীবনে প্রথম নেট ইউজ যখন আমি নবম শ্রেণীতে ছিলাম। আমার মামা বাসায় একটা সেলেরন পিসি তে প্রথম নেট ইউজ করে, ইয়াহুতে একটি ইমেইল আ্যকাউন্ট খুলি।
যাই হোক, আমি যে ইন্টারনেট সবচেয়ে বেশী ইউজ করেছি, এবং করছি তা হল জিপিআর এস।
গ্রামীনফোন বাংলাদেশ এ প্রথম এজ ইন্টারনেট নিয়ে এসেছিল। সময়টা মনে হয় ২০০৪ এর দিকে হবে।
আমি কলেজে প্রথম বর্ষে পড়ি। আমার কলেজ ছিল: সিলেট এম সি কলেজ।
তখন আমার কলেজে ওনেকেই মোবাইল ইউজ করত। আমিও আম্মুকে বললাম , একটা মোবাইল কিনে দিতে।
আমার আব্বু, আম্মু দুজন ই সরকারী চাকরী করেন, তাই বল্লেন, আমাকে অপেক্ষা করতে।
বেতন পেলে কিনে দিবেন।
এল সেই মাস, আম্মু আমাকে একটি সিমেন্স এ-৬২ কিনে দিলেন। দাম ছিল- ৫০০০ টাকা, সাথে ছিল একটা গ্রামীনফোন এর সিম। আমি ঐ সময় মোবাইল ইন্টারনেট এর কথা তেমন জান্তাম না। ঐ মাসেই গ্রামীনফোন তাদের জিপিআরএস সার্ভিস চালু করে।
তো, আমিও তিনটা এস এম এস পাঠিয়ে জিপিআরএস আক্টিভ করলাম। আমার মোবাইলে জিপিআরএস ইন্টারনেট ছিল। ১০ টাকার মত খরচ করে জিপিআরএস আক্টিভ করলাম।
তখন , প্রতি কেবি ছিল ০.০২ পয়সা। তো, আমি খুব বেশী একটা নেট ব্যব হার করতাম না।
মাঝে মাঝে নতুন পলিফোনিক রিংটোন নামাতাম।
আমার মোবাইল এ ৩২-৪৬ কেবি তে ব্রাউজ করা যেত। ওপেন ওয়েব নামে একটা ব্রাউজার ছিল আমার মোবাইলে। সেটা দিয়ে শুধু ওয়াপ সাইট দেখা যেত।
আমার প্রথম নেট ব্যবহার এর কাহিনী বললাম, আমি আজও গ্রামীনফোন এর EDGE সার্ভিস ইউজ করছি , ডায়াল আপ মডেম দিয়ে।
হঠাৎ করে মনে হল, সেই ১-২ কেবি ডাউনলোড এর কথা, আজ ডাউনলোড স্পিড পাই ২০-২৫ কেবি।
আপনাদের সবাইকে শুভ রাত।
ভাল থাকবেন.........
[ আমি কনো ব্যবসায়িক প্রতিষ্টান এর প্রচারনা করি নাই। কারও খারাপ লেগে থাকলে দুঃখিত]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।