আমাদের কথা খুঁজে নিন

   

শিখবিরোধী দাঙ্গা নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতে সোনিয়াকে তলব

শিখ ফর জাস্টিস নামে একটি সংগঠনের আবেদনে নিউ ইয়র্কের একটি আদালত সোনিয়াকে আদালতে ডেকেছে বলে বুধবার ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে।
চিকিৎসার জন্য কংগ্রেস সভাপতির যুক্তরাষ্ট্রে অবস্থানের মধ্যে আদালতের এই আদেশ হল।
আদালতের এই আদেশের বিষয়ে আইনি লড়াই চালানো হবে বলে জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সাংভি।
তিনি সেই সঙ্গে বলেছেন, “ঘটনার ৩০ বছর পর যুক্তরাষ্ট্রের আদালতের এই পদক্ষেপে আমরা স্তম্ভিত।”
১৯৮৪ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর সংঘবদ্ধ হামলায় কয়েক হাজার শিখ নিহত হন।
শিখদের তীর্থস্থান স্বর্ণমন্দিরে সেনা অভিযানের জের ধরে কংগ্রেসের তৎকালীন সভাপতি ইন্দিরা শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হন।
ইন্দিরা গান্ধীর পুত্রবধূ সোনিয়া সরকারের কোনো দায়িত্ব না নিলেও তার কথায়ই কংগ্রেস নেতৃত্বাধীন সরকার চলে বলে বিরোধী দলের দাবি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।