আমাদের কথা খুঁজে নিন

   

মোটরাসাইকেল জগতে বাংলাদেশী ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠার পথে "রানার"

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই ২০০০ সালে প্রতিষ্ঠিত হওয়া রানার অটোমোবাইলস লি: সাফল্যের সাথে ডায়াং এবং ফ্রীডম নামে দুটি চাইনিজ ব্রান্ডের মোটরাসাইকেল আমদানী করে আসছে। পাশাপাশি মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশও তৈরী করে আসছে। ২০০০ এর অধিক ডিলার এবং ৪০০০ এর অধিক সেলস সেন্টারের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। "রানার" তার প্রযুক্তিগত সাফল্যে ইতমধ্যেই সকলের আস্থা অর্জন করে নিয়েছে। বিশেষকরে ৫০সিসি এবং ৮০ সিসি বাইকের জগতে রানার অবস্থান শীর্ষে।

ডায়াং এবং ফ্রীডমের পাশাপাশি এখন রানার এর মনযোগ পরিপূর্ন দেশীয় ব্রান্ড হিসেবে রানারকে প্রতিষ্ঠা করা। ইতমধ্যেই তার কার্যক্রম শুরু হয়ে গেছে। এবং বাংলাদেশে প্রস্তুত এই বাইকগুলো দেশের বাইরেও রপ্তানী করা হবে। মোটরবাইক জগতে দেশীয় পন্য হিসেবে পরিচিত ওয়াল্টনের পাশাপাশি রানার এর আগম এই শিল্পে বিপ্লব সৃষ্টি করবে বলেই আমার বিশ্বাস। দেশীয় প্রতিষ্ঠানগুলো তাদের পন্যের মান উন্নয়নে আরো বেশি সচেষ্ট হবে বলে আমি বিশ্বাস করি।

পন্যের গায়ে হাত দিয়ে যেন বুকের মধ্য থেকেই উচ্চারিত হয়- "মেইড ইন বাংলাদেশ" রানার বাইক http://www.motorcyclevalley.com/?s=3&brand=24 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।