যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
ব্লগের সেরা পোস্ট কোনটি ?? কিংবা ব্লগের সেরা ব্লগার কে ?? বিষয়টি অবশ্যই বির্তকিত এবং অনেকক্ষেত্রেই বলাযায় অপ্রয়োজনীয় । যেমন অপ্রয়োজনীয় এবং অনাকাঙখিত শিশুদের নিয়ে এই খেলায় মেতে ওঠা । কিন্তু সেই খেলা কিংবা নিয়ম কোথাও রদ হয়ে যাইনি ।
স্কুলে কলেজে কিংবা জীবনের নানা অঙ্গনে এই প্রতিযোগিতা কিংবা সেরা হওয়ার সেরা খেলা ছিল আছে থাকবে । আর এই সেরা নির্বাচনের পদ্ধতিও একেক ক্ষেত্রে একেক রকম । এই সেরা হওয়া না হওয়া নিয়ে আলোচনা সবসময়ই ছিল, বিশেষ করে শিশুদের মনস্তত্ত্বের উপর এর বিরূপ প্রভাব নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে কিন্তু মানুষের মনের এই অকৃত্রিম প্রতিযোগিতা, শ্রেষ্ঠ হবার বাসনাকে কেউ সতব্ধ করতে পারেনি ।
মানুষ , প্রত্যেক মানুষের খুব সহজাত প্রবৃত্তি সেরা হওয়া , সেই সেরা হবার ও আছে নানা রকম দিক । সেই সেরা হওয়ার বাসনা কে মানুষ বলে তার সামনে এগিয়ে যাবার স্বপ্ন ।
সেই স্বপ্নই মানুষকে তাড়িত করে সামনের দিকে । তার কুফল নিশ্চয়ই আছে তার সবচেয়ে বেশি প্রভাব বলা যায় বুশ জাতীয় মানুষরো !!
সেই সেরা বানানোর, হবার পদ্ধতিও সবসময় আরোচিত , বির্তকিত, ছিল আছে থাকবে । খুব সহজ উদাহরণ বলি বাংলাদেশের বর্তমানে সেরা পত্রিকা প্রথম আলো । না এটা আমি বলি না, তারা নিজেরাই বলে । এই শ্রেষ্ঠত্ব কে নির্বাচন করল ?? আমি তো করি নাই , সম্ভবতঃ আপনারা কেউও করেন নাই ।
কিন্তু সে সেরা । এমন বির্তকিত সেরাও যেমন আছে তেমনি সর্বজন স্বীকৃত সেরাও আছে । রবীন্দ্রনাথ বাঙালির শ্রেষ্ঠ কবি । কি এবার কি আপনি ভোট দিছেন ? না । আপনার আমার ভোটে হয় নাই ,আবার এই শ্রেষ্ঠত্বের জন্য ভোটও লাগে না ।
ভোট দরকার কে সেরা প্রথম আলু না যুগ অন্তর কিংবা ব্লগার মোখলেছ না বখতিয়ার ?? সেই ভোটে আবার সবাই অংশ নিতেও পারেন না নিতে পারেন । সেই শ্রেষ্ঠত্ব তো কালজয়ী নয় । এই শ্রেষ্ঠত্ব সম্ভবতঃ হবে ইউএস টপচার্প কিংবা ইউকে টপচার্টের আদলে ।
এই সেরা লেখার জন্য যেমন শুদ্ধ বানানরীতি জানা লেখক হবার আবশ্যকতা জরুরী নয় ঠিক তেমনি বঙ্কিমচন্দ্রের আদলের লেখক হওয়ায় অপ্রয়োজনীয় । এই টপচার্ট হলো এই ব্লগের টপচার্ট যা হয়তো সর্বজনীন ও নয় কিংবা সার্বজনীনও নয় ।
সেই বিষয়টি সবার মাথায় থাকাটা জরুরী ।
ব্রগে নয়, সর্বত্রই এমন তর্ক বির্তক থাকে, আছে । কিন্তু সেজন্য আমাদের বিশ্ববেহায়ার মতন সকালে দলত্যাগ করিয়া সন্ধ্যায় আবার সেই দলে যোগদান করিয়া মিষ্টিমুখ করা অবান্তর । এমন উদাহরণ আমাদের রাজনীতিবিদদের জন্যই কেবল থাকুক , সবখানেই এই উদাহরণ না আসুক । বাংলা ব্লগের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ।
শুভ হোক বাংলা ব্লগিঙ, হ্যাপি ব্লগিং ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।