গত পর্ব-প্রেম-০১
Click This Link
বেড়াতে যাওয়া বা কোথায় নতুন কোন কিছুর সন্ধানে আকাশের দুর্বলতা রয়েছে। আসলে প্রকৃতির প্রতি ও অন্য রকম টান আছে। এদিকে নদীর মা আকাশের ঠিকানয় একটি চিঠি দিয়েছে তাতে লিখছে। বাবা আকাশ তোমার আচার আচরণ আমাকে মুগ্ধ করছে। তোমাকে আমার আপন ছেলের মত মনে হয়েছে।
তুমি তোমার এই চাচীমাকে একবার এসে দেখে যেও। তুমি অবশ্যই তোমার মাকে নিয়ে বেড়াতে আসবে। সাতে নদীও একটি চিঠি দিয়েছে এরকম,
ভাইয়া,
আমি আপনাকে দেখিনি কিন্ত। মার মুখে আপনার অনেক প্রসংশা শুনেছি। তাই আপনাকে খুব দেখতে ইচ্ছে করেছে।
মা তো সারক্ষন আপনার কথা বলে। অপনি এটা করেছে ওটা করেছেন এরকম কত কথা। আপনি চাচীআম্মাকে নিয়ে বেড়াতে আসবেন।
ইতি,
আপনার বোন নদী।
আকাশ চিঠি পড়ে আর ভাবে চাচী আমাকে এত পছন্দ করছে।
ওদিকে আবার নদী কথাও ভাবে। সে আমাকে দেখলোই না। সে আবার আমার প্রতি এতটা ভাল লাগার অর্থ কি?। কোন কিছুই হিসাব মিলাতে পারছে না আকাশ। নতুন একটা সম্পর্ক সেখানে অন্য কিছু ভাবা ঠিক নয়।
যাক চিঠির আর উত্তর দেওয়া হল না। বাসায় এসে দুলা ভাইর কাছে শোনে নদীদের বাড়ী যাওয়া হবে আগামী মাসের ০৫ তারিখে। কারণ দুলাভাইরে জরুরী কাজ থাকায় এর আগে যাওয়া সম্ভব নয়। দুলাভাই মিটমিট করে হাসে আকাশকে দেখে। আকাশ জিজ্ঞাসা করলে বলে না এমনি হাসছি।
দুলা ভাই আর আকাশের মাঝে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক। দুলাভাই কথার ফাঁকে বলে আকাশ তোর জন্য আমি একটা মেয়ে ঠিক করে রেখেছি আমাদের এলাকায়। এবার গ্রীম্ষ আমাদের বাড়ী গেলে তোকে দেখাবো। তোর পছন্দ হলেই বিয়ের কথা বলবো আমার শ্বশুরীকে। আকাশ বলে দুলাভাই তোমার মাথা খারাপ হয়েছে।
তুমি যেনে শুনে আমাকে এই কঠিন বিপদে ফেলতে চাইছো। দুলাভাই বলে কেন? কেন? বিপদে ফেলতে চাইবো কেন। আমি কি তোর বোন কে বিয়ে করে বিপদে আছি। আকাশ থমকে বলে ঠিক তাই নয়। তবে কি? মানেটা হল।
আমি এখনও বেকার পরীক্ষার রেজাল্টও হয়নি এই মুহুর্তে বিয়ে নিয়ে ভাবছি না। ভাবছি রেজাল্ট বের হলে এম.এ ভর্তি হব। পড়ালেখা শেষ করে ভাল চাকুরী নিয়ে তবেই বিয়ে। এর আগে নয়। দুইজনে তর্কে বির্তকে অনেক সময় অতিবাহিত হল।
আছরের নামাজ পড়ার উদ্দেশ্যে আকাশে বাসা থেকে বের হয়। পরে কম্পিউটার সেন্টারে যায় .....
চলবে....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।