গুয়ান্তানামোর যেসব বন্দীদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধের অভিযোগ আনা হবে না কিন্তু নির্যাতন বা অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কায় তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো যাবে না তাদেরকে মানবিক সুরক্ষা প্রদানের জন্য পাঁচটি নেতৃস্থানীয় মানবাধিকার সংগঠন আজ ইউরোপীয় সরকারগুলোকে আহ্বান জানিয়েছে৷ ইউরোপীয় সরকারগুলো তাদের দেশে তাদেরকে গ্রহণে সম্মত হওয়া উচিত এবং তাদেরকে পর্যাপ্ত সহায়তা প্রদান নিশ্চিত করা উচিত৷
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সেন্টার ফর কন্সটিটিউশনাল রাইটস্, হিউম্যান রাইটস্ ওয়াচ, রিপ্রাইভ এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস্ এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে কাজ করার জন্য সরকারগুলোকে আহ্বান জানাচ্ছে যাতে গুয়ান্তানামো বন্দী শিবিরটি সহজে বন্ধ করে দেয়া যায়৷
আরো পড়ুন: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।