লিলিপুটরা বড়ো হবে।এই আশায় দলা পাকানো কাগজ খুলে আবার ব্যবচ্ছেদকরণে বিশ্বাসী আমি।যদিও কাগুজে বৃত্তান্ত যা বলে অতটা খারাপ আমি নই।
আকাশটা একা,
একা, বাঁকা চাঁদটাও।
একা, বোকা আমি, আর
ফাঁকা ছোট সাধটাও।
একা রাস্তার শেষ
একা আমি একা খুঁজি।
একা থাকা শিখতে চাওয়া,
এক জীবনের পুঁজি।
একা একা ভোর হয়,
হয় দিন আর রাত।
একা ভাবি চাওয়ার কোথায়
জমা ছিল খাদ।
এই আমি খুব একা,
কখনো কি হবে দেখা?
মুঠোর মাঝে আটকা পড়া
প্রিয় কারো হাত?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।