আমাদের কথা খুঁজে নিন

   

নিউ ইয়র্কবাসী কেউ কি আছেন, ডাকে সাড়া দেবার জন্যে? সারা বিশ্বকে জানিয়ে দেবার সময় হয়েছে, আমরা এই রায় মানি না, মানব না!

আমেরিকায় এসেছি প্রায় বছর চারেক হলো! প্রবাস জীবনে থেকে নানা সময়ে দেশে পরিবারের টানে ছুটে যেতে চেয়েছি, দাদুর সাথে কিছু সময় কাটাতে চেয়েছি। পরিবার-বন্ধুদের সাথে দেখা হয় না বলে হাহাকার করেছি। কিন্তু সত্যি বলছি, আজ এই মুহূর্তে শাহবাগ মোড়ে যাবার জন্যে আমি যেভাবে ছটফট করছি, প্রেমিকার সাথে প্রথম দেখা করবার জন্যে তার ভগ্নাংশও বোধহয় করিনি! এই দূরত্বে থেকে বর্তমান সময়ের সকল বিপ্লবীদের প্রতি আমার শ্রদ্ধা! দূরে থেকে তাদের নীরব সমর্থন দিচ্ছি! একটা চিন্তা মাথায় এসেছে, আমরা নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা মিলে কি মাত্র কয়েক ঘণ্টার জন্যে হলেও "বিচার মানি না"- এই শিরোনামে একটা ব্যানার হাতে নিয়ে টাইমস স্কয়ারে দাঁড়াতে পারি না? ব্যস্ত সময় থেকে অন্তত বৃহস্পতি অথবা শুক্রবার সন্ধ্যায় মাত্র কয়েকটা ঘণ্টা কেউ বের করতে পারবেন না? যদি বিশজন দাঁড়াতে পারি, তাহলে সেটাই আমাদের প্রতিবাদ হবে! বিপ্লব ছড়িয়ে পড়ুক সবখানে, সারা বিশ্ব জানুক বাংলাদেশিরা তাদের সার্বভৌমত্বের ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে কখনও মাথা নত করে না! কেউ কি আছেন, ডাকে সারা দেবার জন্যে? বৃহস্পতিবার হবে নাকি শুক্রবার সেটা মন্তব্যে ঠিক করি আমরা? যদি কেউ না আসেন, কথা দিচ্ছি, আমি একাই দাঁড়াবো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।