ঢিলাঢালা স্কার্ট পরার কারণে ১৩ বছর বয়সী স্কুল ছাত্রীকেকে ক্লাশ থেকে বের করে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছে ব্রিটেনের এক স্কুল। স্কুল ড্রেসকোডের সঙ্গে সংগতিপূর্ণ নয় এই অভিযোগে তাকে বের করে দেয় কর্তৃপক্ষ।
এদিকে স্কুলের প্রথম দিনেই বের করে দেয়ায় যথেষ্ট মনক্ষুন্ন হয়েছে মাই ডোনাল্ডসন নামের সেই স্কুলছাত্রী। এই ঘটনায় ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখা গেছে। ডেইলে মেইলের এক খবরে এমনটাই বলা হয়েছে।
স্কুল কর্তৃপক্ষের অভিযোগ ছিল, ড্রেসকোডে স্পষ্ট করে বলা হয়েছে অতি প্রসারিত বা খুব বেশি ঢিলাঢালা স্কার্ট পরা যাবে না। এমনিতেই স্কার্ট হাটু পর্যন্ত লম্বা থাকে আরো বেশি ঢিলা হওয়াটা স্কুলের ড্রেসকোড সমর্থন করে না।
অন্যদিকে এই ঘটনায় ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছে তার মা ড্যানি ডোনাল্ডসন। তিনি বলেন, ১৩ বছর বয়সী এক মেয়ে এভাবে প্রথম দিনেই স্কুল থেকে বের করে দেয়া তাদের উচিত হয়নি। তারা যেমন পোশাক চায় সেটা বাস্তবে পাওয়া যায় কি-না সন্দেহ আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।