ক খ গ ঘ...
কথা ও সুর-- সংগ্রহ
নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই
ধর বন্ধু আমার কেহ নাই, তোল বন্ধু আমার কেহ নাই। ।
চিকন ধুতিখানি পরিতে না জানি, না জানি বান্ধিতে কেশ
না জানি বান্ধিতে কেশ, না জানি বান্ধিতে কেশ। ।
অল্প বয়সে পিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ
হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ।
।
প্রেমেরও মুরালী বাজাতে নাহি জানি, না পারি বান্ধিতে সুর
না পারি বান্ধিতে সুর, না পারি বান্ধিতে সুর। ।
নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই
ধর বন্ধু আমার কেহ নাই, তোল বন্ধু আমার কেহ নাই। ।
------------------------------------------------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।