আমাদের কথা খুঁজে নিন

   

ধামরাইয়ের লোকেরা বোকা কেন? অথবা এই মৌসুমে আমলকি খান

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে এক আমলকি বিক্রেতার সঙ্গে একবার খাতির হইলো। তিনি আমারে জিগাইলেন, আপনে জানেন ধামরাইয়ের লোকেরা বোকা কেন? আমি কইলাম, না জানি না। তিনি কইলেন, তাইলে একটা গল্প শুনেন। তিনি নিম্নলিখিত গল্প বললেন : একবার ধামরাই থেকে কয়েকজন লোক মানিকগঞ্জ গেছে।

বংশাই নদী হয়া, নৌকায়। যাওয়ার সময় মানিকগঞ্জে বিক্রির জন্য কিছু হাড়ি-পাতিল নিয়া গেছে। বাজার সদাই করার পর তারা গাছের নিচে জিরাইতেছে। এমন সময় এক লোক আইসা তাদের আমলকি সাধলো। ধামরাইয়ের লোকেরা ভাবলো, নতুন ফল, খায়া দেখি।

আমলকি খায়া তাদের খুব ভাল লাগলো। আর খানিকটা পিপাসাও পাইলো। পাশের হোটেলে গিয়া তারা পানি চাইলো। পানি খায়, আর দেখে হোটেলের পানি মিঠা লাগে। হোটেলের মালিকরে জিগাইলো, ভাই, আপনের হোটেলের পানি মিঠা কেন? হোটেলের মালিক কয়, হ।

মানিকগঞ্জের পানি অনেক মিঠা। নিবেন নাকি? ধামরাইয়ের লোকেরা নিজেদের মধ্যে শলাপরামর্শ করে কয়েক জেরিকেন পানি কিনলো। নৌকার আসতে আসতে ভাবতেছিল তারা যে, সবাইরে গিয়া তাক লাগায়ে দিবে। কিন্তু ধামরাই আসতে না আসতেই তাদের একজনের তেষ্টা পাইলো। এবার পানি খায়া দেখে, নরমাল মনে হয়।

এইভাবে তারা আবিষ্কার করলো, পানি না আসলে আমলকিতেই মিঠা স্বাদ। মানিকগঞ্জে গিয়া ঠকছিল বইলাই, ধামরাইয়ের লোকেরা বোকা। বুঝছেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।