আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম, দ্রোহ ,সাম্য ,মুক্তি ও জাগরনের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধান্জলি( ছবি ব্লগ )

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

আমি চিরতরে দুরে চলে যাবো , তবুও দেবো না আমাকে ভুলিতে... । ' আমাদের চেতনার কবি , জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ ৩২তম মৃত্যু বার্ষিকী । তিনি বিদ্রোহী কবি হিসেবেও সকলের কাছে পরিচিত । পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামের দুখু মিয়া নামে পরিচিত নজরুল বাংলাদেশে এসেছেন অনেকবার । কৈশোরের অনেকটা সময় কেটেছে ময়মনসিংহ জেলার দরিরামপুরে ।

নজরুলের বাংলাদেশে বেশী সময় কেটেছে কুমিল্লার দৌলতপুরে । সেখানে এক বিখ্যাত মুসলিম পরিবারের মেয়ে নার্গিসকে কবি বিয়ে করেন । পরে ছাড়াছাড়ি হয়ে যায় । এর পর কবি বিয়ে করেন হিন্দু পরিবারের তরুণী প্রমীলা দেবীকে । শেষ জীবনে বাকশক্তিহীন ছিলেন আমাদের প্রেরণার কবি ।

১৯৭২ সালের ২৪শে মে অসুস্হ কবিকে বাংলাদেশে নিয়ে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । এবং তাঁকে জাতীয় কবি হিসাবে ঘোষনা করেন বঙ্গবন্ধুর সরকার । ১৯৭৬ সালের আজকের দিনে দীর্ঘ রোগ ভোগের পর মহাপ্রয়াণ ঘটে এই মহাপুরুষের । এই মহান কবিকে স্মরণ করতে হবে তাঁর সাহিত্য , তাঁর আদর্শের পথেই । তাঁকে কখনো ভূলবার নয় ।

কবি নিজেই যেমন বলেছেন, '' আমি চিরতরে দুরে চলে যাবো, তবু আমারে দেবো না ভূলিতে..।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.