আমার সময়ের চাকা বন্ধ হইবে যেইদিন...
অনেক দিন আগের কথা...। এক বৈকালে পাশের কলেজ এর মাঠে আমি আমার বিজ্ঞ পোকাটিরে লইয়া বুট বাদাম চিবাইতেছিলাম। কিন্তু অন্যান্য বৈকালের মতন ঐ মাঠের চেহারাতে মিল ছিলনা। মাঠের আশে পাশের প্রতিটি জায়গাকে ঘষিয়া মাজিয়া পরিষ্কার করা হইতেছে, এমনকি প্রতিটি ঘাসের ডগাকে উজ্জল দেখাইতেছে!!
কারন অনুসন্ধান করিলাম। জনৈক ক্ষেমতাধর ঐ কলেজে পদধূলি দান করিতে আসিবেন, তাহারই পূর্ব প্রস্তুতি হইতেছে।
পয়-পরিষ্কারের কাজের ভার যাহার উপর নেস্ত, তাহার সাথে ক্ষানিক বক-বকাইয়া এই তথ্যক্ষানি পাইলাম। মনে মনে ভাবিলাম, আহা যদি ঐ রূপ মানি গুনি লোক হইতুম!!!!!
যাহাই হউক, ঐস্থাণ হইতে ফিরিবার কালে, আরেক খানি তথ্য কণিকা পাইলাম, সেটি হইলো, উক্ত ক্ষেমতাধর আসিয়া ফিরিয়া গেলে, সমগ্র কলেজ নাকি পুনরায় পরিষ্কার করানো হইবে। কইলাম, "সেকি!! আপনি তো একবার একই কর্ম করিতেছেন, সপ্তাহ না ঘুরিতে আবার একই কর্ম কেন করিয়া কষ্ট পাইবেন??"
লোকটি কইলো, "আরে ভাই!! ঐ ক্ষেমতাধর এর ক্ষেমতার লাগি তাহার আগমনের পূর্বে এই কাজ করিতেছি! কারন, তাহাকে খুশি করাইতে হইবে। আবার তাহার প্রস্থানের পর, আমাদের নিজ নিজ মনের খুশির লাগিয়া, পুনরায় একই কর্ম আবশ্যক!!"
হা হইয়া থাকিয়া কইলাম, "বুঝিলাম না"।
লোকটি বিরক্তিতে কইলো, "আপনি দেকি খোজ খবর রাখেন না, উক্ত ক্ষেমতাধর আপনা হইতেই একখানা আবর্জনা স্বরূপ, বুঝিয়াছেন??? "
কইলাম, "হম বুঝিয়াছি...."।
ইহাও বুঝিলাম যে, এইরূপ মনের আশাটি এই লোকের একান্তই তাহার আপন ব্যাপার!
অনেকদিন পর, আজ আমাদের গোটা আপিস জুড়িয়া ঐরূপ সাজ সাজ রব আর ব্যাপক পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহন করা হইতেছে। আমার বিজ্ঞ পোকার তাই আপাতত মন খারাপ। আমি তাহাকে কইলাম, "আগমেয় ক্ষেমতাধর আসিয়া চলিয়া যাইবার ক্ষণ পর্যন্ত ধৈর্য্য ধরিতে..."। আমার আবার সেই কলেজের লোকটির কথা বেশি করিয়া মনে পড়িতেছে!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।