আমাদের কথা খুঁজে নিন

   

blog quotations-1

এডিট করুন

পরীক্ষা শেষ হওয়ায় পারিবারিক লাইব্রেরীর ওপর একটু চোখ বুলাচ্ছিলাম। আমাদের বাসায় নানা রকম বইয়ের বড় একটা কালেকশন আছে। সেখানেই পেয়ে গেলাম কুয়োটেশন এর উপর একটা বই। মজার ব্যাপার হচ্ছে কিছু কিছু কুয়োট পড়ে মনে হল বক্তারা যেন ব্লগার দের কথা চিন্তা করেই এই উদ্ধৃতি গুলো দিয়েছেন। তেমনি কিছু উদ্ধৃতি এই লেখার প্রথম কিস্তিতে তুলে দেয়া হল।

------- ১.কোন ঘটনা পুরোপুরি না জেনে মন্তব্য করোনা। --টমাস কিল। ২.নীচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। -হযরত আলী (রা ৩.যে লোক কম কথা বলে বা চুপ করে থাকে সে অনেক বিপদ আপদ থেকে বেচে যায়। -আল হাদীস।

৪.অসুস্থ লোকের চিন্তা ভাবনাও অসুস্থ থাকে। -বেন জনসন। ৫.প্রত্যেক মানুষের বিশ্বাস তার নিজের কাছে ঠিক। -কুপার। ৬.যে অল্প জানে সেই তার জানাকে বারবার পুনরাবৃত্তি করে।

-টমাস এডিসন। ৭.সবাই প্রশ্ন করতে পারেনা। বুদ্ধিমানরা প্রশ্ন কেবোকারা তর্ক করে। -বার্ট্রান্ড রাসেল। ৮.একজন বোকা লোক একদিনে যে পরিমাণ প্রশ্ন করতেপারে বুদ্ধিমান লোকেরা এক বছরেও সেই প্রশ্নগুলোর জবাব দিয়ে শেষ করতে পারবেনা।

-অজ্ঞাত ৯.সংকীর্ণ মানসিকতা যতখানি অশান্তি আনে ততখানি আর কিছুতেই আনতে পারেনা। -ফ্রাংক পুটনাম। ১০.চিন্তা কর বেশী বল অল্প,লেখ তার চেয়েওকম। -জন রে। ১১.ভেবে উত্তর দাও,নতুবা পরে লজ্জিত হবে।

-এরিষ্টটল। ১২.প্রমাণ না পেয়ে কাউকে অবিশ্বাস করোনা। -সিডনী স্মিথ। ১৩.নীরব থাকলে ভালো না হোক ক্ষতির সম্ভাবনা খুব কম। -রিচার্ড বার্থওয়েট।

১৪.কথা বলতে অনেকক্ষণ চিন্তা কর তারপরে মুখ দিয়ে বের কর। -প্লেটো। ১৫.যে যুক্তি দিয়ে কথা বলতে পারে সে একটা বিশেষ কিছু করতে পারে। -স্যামুয়েল কুট। ১৬.একজনের ভুল ধরিয়ে দেয়া আর তাকে সত্যের সন্ধান দেয়ার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে।

-জন লুক। ১৭.কথা বলার পূর্বে চিন্তা করে দেখ সেটা বলা ঠিক হবে কিনা। -রাস্কিন। ১৮.যারা মুখোশ পরে দেশের সেবায় এগিয়ে আসে তারাই সবচেয়ে বড় দেশদ্রোহী। -টমাস মুর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।