আমাদের কথা খুঁজে নিন

   

চার আনার গল্প

আ মা র আ মি

চার আনার চকলেট ছোট বেলায় খুব প্রিয় ছিলো, কিন্তু এখন পকেটে একটা চার আনা শুধু চার আনাই। চার আনাটা আমার পকেটে একা আসেনি, সাথে তার বন্ধু ছিলো আরেকটা চার আনা। দু'জনে আট আনা, গোল্ডলিফের ভগ্নাংশটুকুর জন্য জরুরী। আমিও পেয়েছিলাম ওভাবেই। কিন্তু জানি না, কোথায়, কখন, কিভাবে ও হারিয়ে ফেললো ওর বন্ধুটাকে। তারপর থেকে মন খারাপ করে পরে আছে আমার মানিব্যাগগের কোনায়। আমি শুধু তাকিয়ে আফসোস করি, হায়রে চার আনা, তোর আর কোন গতি হলো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।