প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে
কৈলাশ দেখানো মানে পৃথিবীর লিঙ্গশিখর দেখানো, আমি তাকে তাই দেখালাম
সে বলল ধারাপ্রবাহের কথা, সমতল থেকে খাদগুলো সাধারণত কতটা দূরে দূরে হয়
সেসবও জানাল সে
আমরা দু'জন তারপর এমন একটা মোহনায় মিলিত হলাম
দেখা যায় খালি চোখে তুলোয় নির্মিত পাহাড় যেখান থেকে
খাদগুলো যতটা না ডুবে মরবার, তার চেয়ে বেশি হলো সাঁতার খেলার
এটা বুঝে ওঠবার আগেই এক জীবনে আমাদের সব জল শুকিয়ে অঙ্গার
আমরা একে অন্যের দিকে তাকিয়ে একটা মরুভূমির চেতানো পিঠে
দাঁড়িয়ে ক্রমশ শুঁটকি হতে থাকলাম তারপর
Image from: http://kmi.open.ac.uk/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।