আমাদের কথা খুঁজে নিন

   

গান-বাংলা গান



আমি ছোট বেলা থেকেই গানের একজন সাধারণ ভক্ত। না আমি যে খুব গান বুঝি তা নয়। তবে গান শুনি অনেক। ভাল লাগে। বাংলা গান শুনছি সেই ছোট বেলা থেকে।

যতদূর মনে পড়ে একদম ছোট বেলায় আব্বা দুইটি ক্যাসেট কিনে দিয়েছিলেন। একটি সোলস এর আর আরেকটি শোয়েব নামের এক শিল্পীর। সেই থেকে শুরু আমার বাংলা গান শোনা। এরপর ব্যান্ডের গানের ভক্ত হয়ে উঠি একসময় ধীরে ধীরে। বিখ্যাত সব ব্যান্ডের গানের পাশাপাশি শুনতে থাকি সোলস, ফিডব্যাক, মাইলস, ওয়ারফেজ, অব্সকিওর, ডিফরেন্ট টাচ, চাইম, আক', আরো কত ব্যান্ডের গান।

স্কুল জীবনের শেষের দিকে মনে হয় শুনলাম এলআরবি, আর কলেজ জীবনের শুরুতে ফিলিংস। মাতাল হয়ে গেলাম বাংলা ব্যান্ডের সাথে সাথে। ঢাকায় যত কনসাট' হতো , প্রায় সবগুলিতেই যাওয়ার চেষ্টা করেছি একসময়। মাঝে মাঝে কারো সাথে ঝগড়া ও হতো যে বাংলা ব্যান্ডের গানের কোয়ালিটি নিয়ে। পৃথিবীর বিখ্যাত সব ব্যান্ডের গানের সাথে তুলনা করে কেউ কেউ বলেছে কখনো যে এরকম একটা গান দেশের কোন ব্যান্ড বানাতে পারবে? উত্তরে বলতাম, এলআরবির "সেই তুমি", মাইলসের "চাঁদতারা", ফিডব্যাকের "মৌসুমী", ফিলিংসের "জেল থেকে বলছি", উইনিং এর "হৃদয় জুড়ে", ওয়ারফেজের "বিচ্ছিন্ন আবেগ" এরকম কত কত গানের নাম।

এই গানগুলি এত অসাধারন লাগতো, এখনো লাগে, যে আবেগে আপ্লুত হয়ে যাই যখনি শুনি। কি অদ্ভূত কথা, কি দারুণ কম্পোজিশান। রেকডি'ং হয়তো খারাপ হতো কারণ সেরকম সুযোগ সুবিধা বা ইন্স্ট্রুমেনটন্টস তো আমাদের ছেলেদের নেই। গান শোনা এখনো ছেড়ে দেইনি। ব্লাক, আট'সেল, যাত্রী, এরকম নতুন ব্যান্ডের বিভিন্ন গান শুনে মুগ্ধ হই।

কিছু আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের বাঁজানো শুনে অবাক হই। এখন রেকডি'ং এর সুযোগসুবিধা অনেক বেঁড়ে গেছে। ইদানীং কনসাটে' গেলে মাঝে মাঝে ছেলেমেয়েরা অবাক হয়ে তাঁকায়। মিসফিট ভাবে কিনা কে যানে। কি করা অফিস থেকে বেড় হয়ে ঐ ড্রেসেই যে চলে যাই।

ব্যাপার না গান ভালো বাসি, কনসাট' আমাকে টানে। ইদানীং হাবিব, বালাম, তাহসান, অণ'ব, এদের গান শুনে এত ভালো লাগে!!! বাপ্পার প্রতিটি গান এখনো আগের মতই ভালো লাগে। জোছনাবিহার এলবামের টাইটেল সংটা তো অসাধারণ। সন্জীব চৌধুরীর কিছু গান খুব বেশী ভালো লাগে আমার। রেডিও টুডে, রেডিও ফুতি' এদের কল্যাণে গাড়িতে শোনা হয় প্রচুর নতুন বাংলা গান।

ভালই লাগে। আমি পুলকিত হই, শিহরিত হই, আনন্দিত হই। ভাবি বাংলা গান এগিয়ে যাচ্ছে তাঁর লক্ষে। কোলকাতায় এখন খুব ই জনপ্রিয় আমাদের গান। ভাষার কারণে হয়তো একটু সমস্যা হচ্ছে।

নইলে ভারত-পাকিস্তানের সব ব্যান্ডের চেয়ে আমাদের ব্যান্ডের গান অনেক অনেক সমৃদ্ধ এবং আরো ছড়িয়ে পড়ার ক্ষমতা আছে আমাদের গানের। সেই আশায় রইলাম। (কিছুদিন আগে ডিজুস রকস্টার নিয়ে একটা লেখা লিখেছিলাম। তাই ওদের প্রসংগ আর টানলাম না। কিন্তু এটা আরেকবার লিখতে ইচ্ছে হচ্ছে।

একেকটা ব্যান্ড সতি্যই অসাধারণ। খুবই ভাল লাগে এই বাচ্চা ছেলেদের প্রয়াস। এত সুন্দর বাজায় একেকটা ব্যান্ড!!!)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।