আমাদের কথা খুঁজে নিন

   

সংকর ধাতুর উদ্ভাবন

আধুনিক সময়ে সংকর ধাতুর ব্যবহার অনেক বেড়েছে। শিল্প কারখানায় এখন সংকর ধাতুর ব্যবহার ছাড়া চিন্তাই করা যায় না। এই সংকর ধাতুর আবিষ্কার আবদুস সাত্তার খান। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত মহাকাশ গবেষকও বটে। কর্মজীবনে তিনি নাসা, ইউনাইটেড টেকনোলজিসের প্রাট অ্যান্ড হুইটনি এবং অ্যালস্টমে (সুইজারল্যান্ড) কাজ করেছেন।

আবদুস সাত্তার ১৯৪১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগ থেকে ১৯৬২ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৬৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। তিনি নাসা ইউনাইটেড টেকনোলজিস এবং অ্যালস্টমে কাজ করার সময় ৪০টিরও বেশি সংকর ধাতু উদ্ভাবন করেছেন। এই সংকর ধাতুগুলো ইঞ্জিনকে আরও হালকা করেছে, যার ফলে উড়োজাহাজের পক্ষে আরও দ্রুত উড্ডয়ন সম্ভব হয়েছে এবং ট্রেনকে আরও গতিশীল করেছে। তার উদ্ভাবিত সংকর ধাতুগুলো এফ-১৬ ও এফ-১৭ যুদ্ধবিমানের জ্বালানি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

১৯৯৩ সালে তিনি 'প্রাট অ্যান্ড হুইটনি'র বিশেষ অ্যাওয়ার্ড পান। পেশাদার বিজ্ঞানী থেকে অবসর নেওয়ার পরও তার বিজ্ঞানের সেবা থেমে থাকেনি।

এ ছাড়া তিনি কার্বন ন্যানো টেকনোলজি-সম্পর্কিত বস্তুগত বিজ্ঞান ও জৈব রাসায়নিক প্রযুক্তির প্রয়োগের ওপর একটি গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। আর এ জন্যই তার নাম বিশেষভাবে উচ্চারিত হয় আজো।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।