আমাদের কথা খুঁজে নিন

   

সেক্স নিয়ে যত কথা! (অপ্রাপ্তদের জন্য নয়)

ইমরোজ

সেক্স নিয়া আমাদের জীবনে অনেক ঘটনাই আছে। যেহেতু সেক্স নিয়ে আমরা সবাই কনজারভেশনে ভুগি, এবং আমাদের পারিবারিক কিংবা প্রাতিষ্ঠানিক ভাবে সেক্স নিয়ে কোন শিক্ষা দেওয়া হয় না, তাই আমাদের কাছে ব্যাপারটা খুব ইন্টেরেস্টিং হয়ে যায়। চর্চা করা শুরু করি। কেননা মনের কোথায় যেন বলতে থাকে এগুলো খারাপ জিনিস, আর খারাপ জিনিস মানুষের আড়ালে চর্চা করে একটা মজা আছে। আমার সেক্স সম্প্রর্কে প্রথম ধারণা জন্মায় যখন আমি ক্লাস সিক্স এ পড়ি।

তাও হত না যদি না ক্লাসের একটা ছেলের ব্যাগ থেকে একটা ফ্লপি পাওয়া যেত। সেই ফ্লপির মধ্যে নাকি কি সব ছবি ছিলো। সবাই বলতে লাগলো ব্লু ফিল্ম। যে স্যার ধরেছিলেন, তিনি আমদেরকে তো যা তা বললেনই তার সাথে আবার রসিয়ে বললেন তার ক্লাস টেনের ছাত্রদের। মজার ব্যাপার ফ্লপির মধ্যে কি সব ছবি ছিলো তা তিনি ল্যাবে ক্লাস টেনের ছাত্রদের সাথে বসেই দেখেছিলেন।

তারপর থেকে তো ক্লাস টেনের ছেলেরা আমাদের দেখে বলে, "তোমরা তো অনেক বড় হয়ে গেছো শুনলাম"। তারপরের ঘটনা ঘটে সায়েন্স ফেয়ারে। আমরা তখন ক্লাস এইটে পড়ি। আমার কিছু বন্ধু কম্পিউটার প্রজেক্ট করলো। আর ব্রেকের সময় ধুমায় ব্লু ফিল্ম দেখা চলত।

যাই হোক, এক দিন আমদের এক ব্রাদার(মিশনারি স্কুল) কখন যে তাদের পাশে এসে দাঁড়িয়ে তা দেখছিলেন, কেউ বুঝতেই পারে নি। ফল হলো, প্রজেক্ট বাতিল এবং সাসপেন্ড। কলেজে ওঠার পর শুরু হলো, মোবাইলে করে ব্লু ফিল্ম নিয়ে এসে গ্রুপ করে দেখা। তো এই যুগে আমাদের বাংলা স্যার ধরে ফেললেন একটা চটি। সেটা ধরা পরার পর ছেলেটার শাস্তি হলো ঠিকই কিন্তু স্যার আমাদের ক্লাসে এসে বললেন, "এই যুগে কেউ এসব পড়ে?, এগুলো তো আমরা পড়তাম, তোমরা সিডি এনে দেখবা...কি যে কর না"।

তারপরে কলেজ ছেড়ে এলাম। এই কয়টা ঘটনার মধ্যে দিয়েও সেক্স চর্চা শুরু হয়ে আবার কবেই শেষ হয়ে গেছে। আগে বিপরীত লিঙ্গের কাউকে দেখলে বন্ধুরা তাদের বিশেষ অঙ্গের দিকে নজরদারি করতো। আর এখন কাউকে দেখলে মানুষ হিসেবেই দ্যাখি। এইসব কথা বলার উদ্দেশ্য একটিই, আমাদের দেশে সেক্স সম্পর্কে ছোট বেলা থেকে শিক্ষা না দিলে, ব্যাপারটা চর্চা করে অবৈধ বানিয়ে ফেলে ছেলে মেয়েরা।

এটা যে একটা পবিত্র জিনিস তা অনেকেরই অজানাই হয়ে থাকে। কিন্তু এখানে আমি বলছি না আমাদের পশ্চিমাদের মত খোলা হতে হবে। সেটা মটেই আমার উদ্দেশ্য নয়। কিন্তু এই ব্যাপারটাকেও আমরা সুন্দর ভাবে শিখতে পারি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।