পৃথিবীতে মানুষ মানুষে ভেদাভেদ। কিন্তু মৃত্যুর পর কিছুই সাথে যাবে না।
আমার মেয়ে মাইশা, দুইবছর দু মাস বয়স। সবসময় বাবা, বাবা বলতে থাকে। আমি কাছে নাই প্রায় ৩ মাস।
প্রায়ই সময় তার মাকে প্রশ্ন করে, "আমার বাবা কবে আসবে? সবার বাবা আছে আমার বাবা কই? আমি বাবার কাছে যাব। " বলে কান্না শুরু করে দেয়। ফোন করে তার সাথে কথা বলতে চাইলে সে বলতে চায় না। কষ্ট লাগবে তাই। আর যদিওবা বলে, তার চোখ দিয়ে পানি পড়ে।
মা বকা দেয়. কান্না করছো কেন? বাবা তো আসছে আর কয়দিন পর। তবু সে বুঝতে চায় না। বাবার জন্য তার খুব কষ্ট। সময় পেলেই এ্যালবাম খুলে বাবার ছবি দেখে আর চুমু খায়। বাবা কবে আসবে???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।