লাল খুব প্রিয় রং...রক্তও তাই!
সুন্দর চেহারা ছিল না বলে সুন্দর মন খোঁজনি তুমি
বারেবারে স্মৃতির খোড়ল খুঁজে চেয়েছিলে রাজকুমার
কেউ এসে তোমাকে, তোমার মন ভালোবেসে যায়
নিশ্চুপ ভাবালুবতায় টের পাওনি একটিবার।
একজন জলে ডোবেনা ভারী বোঝার ন্যায়
ঢেউ হয়ে ভেসে ভেসে নীলজল দিগন্ত ছুঁয়ে আসে
সেইজন পোড়েনা প্রেমিক আগুনে শুধু
হলুদাভ আগুনের শিখা হয়ে জ্বলে ওঠে।
সুন্দর জীবন বাঁধবে বলে সুন্দর মুখ খোঁজ তুমি
তাই একজন বিভসস্য আশা বুকে কেঁদে কেঁদে মরে
তোমাকে সাজানো বাগানে আজ ভ্রমরের গুঞ্জন নেই
তবু তুমি হাসো আর সেইজন পাখি হয়ে ওড়ে।
সুন্দর-অসুন্দরের ভাবরাজ্যে তোমার নির্মল কোমলতা
শেকড় ছাড়ে বুকে নিয়ে তীব্র অভিমান
প্রেমের হয় কি বলো-বাস্তুসংস্থান...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।