আমাদের কথা খুঁজে নিন

   

জায়েন্ট জিলাপী

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

তিন/চার দিন আগেই প্লান করেছিলাম এই শুক্রবার চকবাজারে যাবো ইফতারি কিনতে। পুরান ঢাকা ছাড়ার পর আর ঐ দিকে যাওয়া পরে নাই। আজিমপুরে জুম্মার নামাজ পড়ে আজ আর বেশী আড্ডা দেই নাই।

ইফতার কিনার জন্য চক বাজারের রিক্সা ধরলাম। চকে আসার মুল লক্ষ্য ছিল ইস্পেশাল জায়েন্ট জিলাপী কেনা। মাত্র ২/৩ টা দোকানে এই ঐতিহাসিক জায়েন্ট জিলাপী বানায়। এক একটা বিশাল সাইজের জিলাপীর ওজন প্রায় দুই কেজির উপরে। ঢাকাইয়া পাবলিক লাইন ধইরা এই জিলাপী কিনছে।

আমি অপেক্ষা করছি ছোট সাইজ কখন বানাবে। আমরা মানুষ তিন জন এই ধামরা জিলাপী দিয়ে কি করবো ? অবশেষে ছোট সাইজের একটা জিলাপী কপালে জুটলো, ওজন ৬০০ গ্রাম (ছবির জিলাপী টা)। মুগ ডাল আর পোলাওর চাল গুড়া এই জিলাপীতে বাড়তি উপকরন। জায়েন্ট জিলাপী ছাড়াও জালি কাবাব, সুতি কাবাব, টিকা, ডিম চপ, রোল, ঘুঘনি কিনেছি। লাবাং বলে একটা বিশেষ হালাল পানীয়র বোতলও কিনেছি।

এই জিনিস আপনারা খাইছেন কি না কে জানে ? চকবাজার স্মৃতি : ০৫ অক্টোবর ২০০৭ইং।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.