আমাদের কথা খুঁজে নিন

   

আমার মেয়ে

বৃষ্টিতে হাঁটতে ভাল লাগে আমার কারন কেউ দেখেনা দুচোখের জল ধুয়ে যায় বৃষ্টিধারায়

সকালে ফজরের নামাজ পড়ে ,কিছুক্ষন বিছানায় এপাশ ও পাশ করে কাটিয়ে দিলাম। আজ কেন জানি মনটা খুব ভার হয়ে আছে । হয়ত আকাশের গায়ে জমে থাকা কালো মেঘগুলোই এর জন্য দায়ী। গতকাল ওয়েব ক্যামেরার সামনে আমার একমাত্র মেয়ে একগাদা অভিমান ঝাড়লো আমার উপর আমি বাংলাদেশে নেই বলে ও নাকি স্কুলে যেতে পারছেনা। ওর মা ওকে একা রুমে রেখে কি কাজে যেই বাইরে গেলো ,ওমনি সে আমাকে চুপি চুপি স্বরে জিজ্ঞেস করল " আব্বু তুমি কবে আসবে?" বুঝলাম আমার অবুঝ সন্তানের হৃদয়ে বাবা কে কাছে পাবার আকাঙ্খার তীব্রতা কত গভীর।

আমি আমার সন্তানের মাঝে আমার নিজেকে যেন আবার নতুন করে আবিষ্কার করতে শুরু করেছি। ওর কষ্ট,আনন্দ আর অনুভূতিগুলো আমি খুব গভীরভাবে উপলদ্ধি করি। আমি এখন ওকে দিয়ে বুঝি আমার প্রতি আমার মা বাবার আদর ,তাদের ভালোবাসার ছোঁয়া। আমার মেয়ের ছোট্ট হাতের কোমল পরশে মনে হয় যেন আমার থেকে বেশি সুখী এই পৃথিবীতে আর কেউ নয়। এতদিন বাবা বলে ডেকেছি কিন্ত আজ যখন বাবা ডাক শুনি আমার মেয়ের মুখে ,মনে হয় এত সুন্দর শব্দটি আমার এর আগে কখনো শোনা হয়নি।

তাই মন আজ ভীষন খারাপ আমার মেয়ের জন্য ,অপেক্ষায় আছি কবে শেষ হবে এখানকার দায়িত্ব,তারপর ঘরে ফেরা,বাবা ডাক শোনার অপেক্ষায় কাটে এক একটি কঠিন দিন !!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.