যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে....
বলিউড তারকা সঞ্জয় দত্ত শেষ পর্যন্ত কয়েদি হিসেবে কাঠমিস্ত্রির কাজ বেছে নিলেন। প্রতিদিন তিনি এই কাজের জন্য অর্ধেক ডলার মজুরি পাবেন।
১৯৯৩ সালে এক সন্ত্রাসী দলের কাছ থেকে সঞ্জয় একটি একে-৫৬ রাইফেল ও একটি পিস্তল নিয়েছিলেন। এই দল এক বোমাবাজিতে মুম্বাইয়ে ২শ' ৫৭ জন মানুষকে হত্যা করেছিলো। এই অভিযোগে গত সপ্তাহে ভারতের আদালত কর্তৃক তিনি সশ্রম কারাদন্ড পেয়েছেন।
এর ফলে তাকে এখন থেকে জেলখানায় কাঠের কাজ করে উপার্জন করতে হবে।
পুনা জেলের এক অফিস কর্মচারী বলেন, "স্বাভাবিক নিয়ম অনুযায়ী তাকে কাজ পছন্দ করতে বলা হয়েছিলো। তিনি কাঠমিস্ত্রির কাজ বেছে নিয়েছেন। "
দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সঞ্জয় বলিউডের সবচেয়ে বেশী পারিশ্রমিক ভোগী অভিনেতা ছিলেন। তিনি প্রতি ছবির জন্য সর্বোচ্চ ৫ লাখ ডলার আয় করতেন।
অথচ সেই তাকেই এখন প্রতিদিন হাফ ডলারের জন্য কাঠের কাজ করতে হবে।
জেল কর্তপক্ষের কাছ থেকে জানা যায়, কয়েদীদের তৈরি আসবাসপত্র, বেতের কাজ, কার্পেট এবং অন্যান্য জিনিস শেষ পর্যন্ত সরকারী অফিসগুলোতে ব্যবহৃত হয়।
সূত্র:বিডিনিউজটুয়েন্টিফোরডটকম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।