আমাদের কথা খুঁজে নিন

   

শব্দকল্পদ্রুম (মজার কবিতা)

সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন।

ঠাস্ ঠাস্ দ্রুম্ দ্রাম্, শুনে লাগে খট্‌কা--- ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পট্‌কা! শাঁই শাঁই পন্‌পন্, ভয়ে কান্ বন্ধ--- ওই বুঝি ছুটে যায় সে-ফুলের গন্ধ? হুড়মুড় ধুপ্‌ধাপ্--- ওকি শুনি ভাই রে! দেখ্‌ছ না হিম পড়ে--- যেও নাকো বাইরে। চুপ চুপ ঐ শোন্! ঝুপ্ ঝাপ্ ঝ-পাস! চাঁদ বুঝি ডুবে গেল?--- গব্ গব্ গ-বাস! খ্যাঁশ্ খ্যাঁশ্ ঘ্যাঁচ্ ঘ্যাঁচ্, রাত কাটে ওই রে! দুড় দাড়্ চুরমার--- ঘুম ভাঙে কই রে! ঘর্‌ঘর্ ভন্ ভন্ ঘোরে কত চিন্তা! কত মন নাচে শোন্--- ধেই ধেই ধিন্‌তা! ঠুং ঠাং ঢং ঢং, কত ব্যথা বাজে রে--- ফট্ ফট্ বুক ফাটে তাই মাঝে মাঝে রে! হৈ হৈ মার্ মার্ `বাপ্ বাপ্' চিত্‍‌কার--- মালকোঁচা মারে বুঝি? সরে পড়্ এইবার। ___________________________ এটা কার কবিতা? বলেন তো! (আমার না) অনেকেই জবাব দিয়ে দিছেন তাই এখানে লিখে দিলাম। লিখেছেন: সুকুমার রায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.