আমাদের কথা খুঁজে নিন

   

সব অগোছাল কথা জমা নিরবতায়.........

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

অনেক চেষ্টা করিছ,ভাবছি কিন্তু পারছি না । হচ্ছেনা । হচ্ছেনা কিচ্ছুই ।

কোন ভাবেই গুছিয়ে উঠতে পারছিনা ,গুছিয়ে ভাবতে এমনকি গুছিয়ে লিখতে !! সময়টা ক্যামন গুমোট, সব সময় অস্থির লাগছে-লাগে..... মনে হয় এবারই , এইতো সামনে ... .. আর কটা দিন তারপরই তো সবঠিক । অথচ সময় পেরিয়ে যায়, কিছু হয়না ,কিছুই করা হলো না । পুরো সময়টা বেগার চলে গেল । নিজেকে বেহেয়া মনে হয় - নিজের কথা নিজেই রাখতে পারি না । কতদিন লিখিনা তোমাকে, অথচ কত কথাই জমে আছে? তুমি কি শুনবে? তোমার কি সময় আছে? সময় ফুরিয়ে যাচ্ছে , দিনের আলো ফোটার আগেই তোমাকে শোনাতে চাই আমার না বলা কথা গুলো ,আমার ফেরারী স্মৃতি গুলো রেখে যেতে চাই তোমার কোঠরে , তুমি শুনবে কি?! হাতের রেখা গন্তব্য পৌছাঁনোর আগেই - পুব আকাশ ফিকে হবার আগেই ! জানি আমার পুর্ব নাই পশ্চিম নাই , না আছে শুরু শেষ !! আমি সেই বিন্দু যার ১ সেকেন্ড আগে বা পড়ে কোন বাস্তবতা নাই ।

আমি সেই বর্তমান । আমি সেই কথাই বলবো । অতন্দ্রিলা -ঘুমিয়েছ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।