আমার ব্যক্তিগত ব্লগ
ফ্রি লিফলেট নিশ্চয়ই জীবনে অনেক পেয়েছেন, কতদূর পড়ে দেখেন বা কাজে লাগান সেটা পড়ের কথা। রাস্তায় শরীর ভালো রাখার জন্য অনেক পেয়েছি, পড়ে দেখার দরকার হয়নি। কিছুদিন আগেও স্কুলের কোন লিফলেট পেলে দেখতাম, ভাগ্নেকে ভর্তি করানোর জন্য। কয়েকদিন আগে গ্রামীন ফোনের কাস্টমার কেয়ারে গিয়ে নিজ গরজে লিফলেট নিয়ে আসলাম, কিভাবে ইন্টারনেট এবং অন্যান্য সুবিধা নিতে হয় এটা জানার জন্য।
আজ এইচ, এস, বি, সি ব্যাংকের এ টি এম কার্ডের বুথ এ দেখলাম নানা ধরনের লিফলেট। ভাবলাম নিয়ে নেই সব গুলো, দেখি কি কি সুবিধা এই ব্যাংক দিচ্ছে। 6টা নেয়ার পরও দেখলাম এখনও অনেক গুলো নেয়ার বাকি, এদিকে বুথের লোকটা আমার দিকে হা করে তাকিয়ে দেখছে। কেমন যেন লজ্জা লাগল। থাক বাকি গুলো অন্যদিন নিব। একবারে এতো নেয়ার কি দরকার? কি ভাবছে কে জানে....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।