আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... এ বছর একুশে বইমেলার নীতিমালার ৬.১ ধারা "অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশকরা কেবল বাংলাদেশে মুদ্রিত ও প্রকাশিত বাংলাদেশের লেখকদের মৌলিক/ অনূদিত/ সম্পাদিত/ সংকলিত বই বিক্রি করতে পারবেন।" মানে বিদেশি লেখকদের বই এবারের বইমেলায় পাওয়া যাবে না । আইন করে বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কবি রবীন্দ্রনাথের বই বইমেলায় নিষিদ্ধ করা হচ্ছে ! ! ! এখানে একটু কথা আছে , বিদেশী বলতে কিন্তু আমরা মূলত ভারতীয় বই গুলোকেই বুঝি , ভারত যেখানে আমাদের চ্যানেল তাদের দেশে দেখায় না তেমনি আমরাও আমাদের দেশে তাদের বই বিক্রি করতে দেব না , সহজ কথা কিন্তু ভারতীয় চ্যানেল বন্ধ না করে বই নিষিদ্ধ করা কি খুব যুক্তি সঙ্গত ? আপনাদের একটু মনে করিয়ে দেই ২০০৭-৮ এর দিকে একবার ভারতীয় চ্যানেল বন্ধ করার একটা প্রচেষ্টা হয়েছিল কিন্তু আমাদের গুলশান, বনানীর অভিজাত শ্রেণীর মানুষরা তা মেনে নিতে পারেনি , যাদের মনে আছে তারা জানেন এমনকি তখন মিছিল পর্যন্ত করা হয়ে ছিল, আজকে আমাদের দেশে মীনার থেকে ডোরেমনের জনপ্রিয়তা বেশী , কারণও খুব সহজ দেশে ২১টা চ্যানেল যার মধ্যে ৪টা নিউজ ,বাচ্চাদের চ্যানেল নেই কেন ? আপনিই বলেন যদি প্রিয় কার্টুনটা বাংলায় পাই তাহলে অন্য ভাষায় কে দেখবে ? কেন দেখবে ?? কিন্তু দেখেন ফেসবুকের মত সাম্যবাদী সামাজিক সাইট গুলোতে ভারতীয় বাঙ্গালীদের থেকে আমাদের আধিপত্য অনেক অনেক বেশী । তাই বলছি নিষিদ্ধ করা সমাধান নয় এটা অন্ধত্ব । আমাদের রবীন্দ্র-নজরুল-সুনীল-হুমায়ূনদের দেশ বা জাতিসত্বার বেড়াজালে আটকানোর কোন অধিকার নেই, নেতাজি সুভাষ চন্দ্র বোস ব্রিটিশদের হাত থেকে চট্রগ্রামকে ৩ দিন স্বাধীন রেখেছিলেন । সুভাষের দেশ কোনটা ? রবি ঠাকুর বলেছেন মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। রবীন্দ্রনাথ এটা লিখেছিলেন বাংলাদেশে বসে তাই রবিন্দ্রনাথ বাঙ্গালী আমিও বাঙ্গালী । বাংলা ভাষার জন্য সব করতে পারি . . . .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।