তোমার কাছেই পাঠ
শিখিয়েছিলে তুমিই-
পাথরের বুকেও বয়ে যায় প্রেম আবিলতা
চোখে চোখে পড়া ধারাপাতে গোপন বারতা।
তোমার কাছেই পাঠ
শিখিয়েছিলে তুমিই-
বসন্তছোঁয়ায় দাঁড় বাওয়া মাঝিও গান গায়
স্থিতধি নারী কীভাবে একদিন নদী হয়ে যায়।
তোমার কাছেই পাঠ
শিখিয়েছিলে তুমিই আরো কত কী যে ..
চলে গেলে তুমি...
শূন্যতায় আমি বেলাভূমে
গুরুদক্ষিণায় নিয়ে গেছো তুমি সবটুকু পাঠ শুষে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।