আমার ব্যক্তিগত ব্লগ
প্লেনে আমি, বড়পা, সোনিয়া (বয়স 1), আব্বা আর আম্মা যাচ্ছি। আগের দিন সারা রাত প্যাকিং য়ে কেটেছে। প্লেনে উঠার কিছুক্ষনের মধ্যে সবাই ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষন পর ঘুম ভাংলো আম্মার চেচামেচি শুনে। আম্মা পাগলের মতোন বলছেন, আমার মেয়ে কোথায়, আমার মেয়ে কোথায়।
আব্বা বলছেন, আরে প্লেনের মধ্যে আর কোথায় যাবে, আছে কোথাও (বুঝতে পারছিলাম, ভিতরে ভিতরে উনিও ঘেমে উঠছেন)। আব্বা একজন স্টুয়ার্টকে জিগ্যেস করলেন 1 বছরের ছোট মেয়েকে দেখেছে কিনা, হামাগুরি দিয়ে হাঁটে। ও বলল, না। আশে পাশে খুজতে লাগলেন। এরমধ্যে আমরা দেখলাম, একজন পাইলট সোনিয়াকে কোলে নিয়ে আসছেন।
সোনিয়ার হাতে একরাশ খেলনা। এসে বললেন, ওরা আসা যাওয়ার সময় দেখে সবাই ঘুম, বাচ্চাটা একা জেগে বসে বড় বড় চোখ করে সবাইকে দেখছে। তাই কোলে নিয়ে ককপিটে গিয়েছিল , সব ঘুরিয়ে দেখিয়ে এনেছে। আব্বাকে আরো বলল, তোমার মেয়ের চোখ সাগরের মতোন গভীর, এক সময় এই চোখের জন্য অনেকে মারা পড়বে (বাস্তবে সেটা হয়নি, ও যখন ঢাকা মেডিকেলে ঢুকলো, আমি বলেছিলাম, কেউ যদি তোমাকে পছন্দ করে তো তাড়িয়ে দিয়োনা, একটু ভেবে দেখো। ফিফথ ইয়ারে যখন ওর বিয়ে ঠিক করি, তখনও আবার জিগ্যেস করেছিলাম, কেউ কি তোমাকে পছন্দ করে? বা তুমি কাউকে? ও বলল, না।
বুঝলাম, বাংগালি ছেলে শুধু গরুর মতোন চোখের সৌন্দর্য বোঝে, আর কোনো কিছু না)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।