আমাদের কথা খুঁজে নিন

   

ঢালু পথের কবিতাগুলো....

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

ঢালু পথের কবিতাগুলো -------------------- গভীর রাতের শুরু, ঘুটঘুটে আঁধার, খাতা নেই, নেই কলম ; নিজের গায়ের চামড়া আর আঁধারের গোপন অবাধ মেলামেশা আছে, আছে এক সরু গুহায় ঘুমের ঢালু পথ, যে পথে নেমে যাচ্ছি তো যাচ্ছি ................ কোথায়, জানা হয়নি আজও ; তবে বারবার সেখান হতে ফিরে আসি , তাই আসব ফিরে হয়ত জানি ; ব্যতিক্রমও ঘটে সবকিছুতেই ............ ওখানে স্বপ্ন আছে অনেক অনেক, আর এখন এই ঢালু পথের যাত্রী যখন তখন আসছে মাথায় অনেক কবিতা, কিন্তু থাকেনা যখন ফিরে আসি অজানা কোন গোপন পথে, থাকে মাথায় ছোট ছোট কিছু ঘটনা, স্বপ্ন হতে উদ্ভুত ........। সকালে চিন্তা কত কত। ঢালু পথের কবিতা কোথায় ফেলে এল মন ? ---ভাবতে গেলে সময় নষ্ট, তবুও ভাবতে ইচ্ছে হয়, জীবনটাই এমন। 29.04.2005 [আমার কবিতার বই "পথিকের পথে পথে স্বপ্ন" থেকে সংগৃহীত]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.