আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রনেতারা গুণ্ডা বদমাইশ : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মদন মোহন কলেজের ছাত্রনেতারা গুন্ডা, বদমাইশ। তারা ছাত্রদের ফি থেকে কমিশন খায়। মদন মোহন কলেজ থেকে ছাত্রনেতারা মিলে ৭০ লাখ টাকা আত্মসাৎ করেছে। এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। গতকাল বিকালে রাতারগুল জলাবনের ভবিষ্যত বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ২০১৩ সালে মদন মোহন কলেজে ১৩০০ শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এর মধ্যে ৪০০ জনের ফি কলেজ পেয়েছে। বাকি টাকা সব দলের ছাত্রনেতারা মিলে খেয়ে ফেলেছে। তাদের কারণে কলেজের শিক্ষকদের বেতন দেওয়া যাচ্ছে না। আলোচনা সভায় অর্থমন্ত্রী আরও বলেন, জলাবন রাতারগুল রক্ষায় কমিউনিটি পুলিশের ব্যবস্থা করা উচিত।

রাতারগুলের উন্নয়নে ৬ কোটি টাকার যে প্রকল্প তৈরি করা হয়েছে তা শাবি, কৃষি ও বনবিভাগের সমন্বয়ে বাস্তবায়ন করা হবে।

সিলেট জেলা বারের সাবেক সভাপতি ইইউ শহীদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন সিলেট পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুল করিম কীম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, গতকাল দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মদন মোহন কলেজের পরিচালনা পর্ষদের সভায় যোগ দেন। এ সময়ও তিনি কলেজের ছাত্রনেতাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।