আমাদের কথা খুঁজে নিন

   

"টাইগারস ডেন" এ থ্রিজি লঞ্চিতঃ



এইমাত্র পাওয়া খবর মোতাবেক "টাইগারস ডেন" খ্যাত বাংলালিঙ্কের গুলশানস্থ হেডকোয়ার্টারে বাংলালিঙ্কের কিছু সংখ্যক সুশৃঙ্খল কর্মী কর্তৃক আজ ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রোজ বুধবার থ্রিজি লঞ্চিত হয়েছে। বিশ্বস্ত সুত্রমতে গতকাল দিবাগত রাত ৯ টা ৩০ মিনিটে থ্রিজি প্রথমবারের মত লঞ্চিত হয়। এসময় বাংলালিঙ্কের কর্মীরা থ্রিজিকে প্রথম লাথি মারে (Kick off)। এরপর পুনরায় পরদিনই গভীর রাতে আবারো থ্রিজিকে লঞ্চিত করা হয় রাজধানীর বিলাশবহুল হোটেল ওয়েস্ট ইন এ। দুইদিনের ব্যাবধানে এটা থ্রিজির তৃতীয়বারের মত লঞ্চিত হওয়ার ঘটনা। আরো জানা যায় এই ঘটনাটিতে বাংলালিঙ্কের নেতৃস্থানীয় ব্যক্তিদের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন আছে। গতকাল থ্রিজিকে লঞ্চিত করে বাংলালিঙ্কের কর্মীরা উল্লাসে ফেটে পরে। তারা দৃঢ় প্রত্তয় ব্যাক্ত করে এই বলে যে, এখন থেকে দেশের যেকোন স্থানেই থ্রিজিকে লঞ্চিত (launched) করা হবে। এ ব্যাপারে তারা কোন প্রকার ছাড় দিবে না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।